Bankura News: নির্মাণে ব্যাপক বেনিয়মের অভিযোগ, চালু হওয়ার আগেই ভেঙে পড়ে আইসিডিএস কেন্দ্র
ABP Ananda | 01 Jan 2024 09:28 AM (IST)

বাঁকুড়ায় তালডাংরায় সম্প্রতি চালু হওয়ার আগেই ভেঙে পড়ে আইসিডিএস কেন্দ্র, ওই ব্লকে অবস্থা তথৈবচ আরও ২ টি আইসিডিএস কেন্দ্রের। নির্মাণে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রশাসন সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।