North 24 Parganas: ফের র্যাগিংয়ের অভিযোগ, এবার অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে
ABP Ananda | 18 Aug 2023 04:44 PM (IST)

ফের র্যাগিংয়ের অভিযোগ, এবার অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে। প্রথম বর্ষের ছাত্র অভিনন্দন মুখোপাধ্যায়কে মারধর ও র্যাগিংয়ের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ প্রথম বর্ষের ছাত্রের। অশোকনগর থানায় অভিযোগ দায়ের ছাত্রের। কলেজ কর্তৃপক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের। কর্তৃপক্ষের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি, দাবি অধ্যক্ষের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধ্যক্ষের।