Awas Yojna: আবাস তালিকায় প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগ, বিক্ষোভের মুখে সমীক্ষকরা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আবাস তালিকায় অযোগ্যদের নাম রেখে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সমীক্ষকরা। গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর কলোনির জামবাগান পাড়ায় BDO অফিসের কর্মীদের ঘিরে প্রায় একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্লাস যোজনায় সমীক্ষার পরেও যোগ্য প্রাপকরা বঞ্চিতই থাকছেন। উল্টোদিকে, তালিকায় নাম থাকা পাকা বাড়ির মালিকদের নাম কাটা হচ্ছে না। যোগ্য প্রাপকরা ঘর না পেলে, সমীক্ষাই করতে দেবেন বলে জানিয়ে দেন গ্রামবাসীরা। সমীক্ষক দলকে ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। পরে BDO-র আশ্বাসে বিক্ষোভ ওঠে। 

আরও খবর..

মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।


আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola