Bus Accident : হাওড়ার দাশনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে ১০ জন
ABP Ananda | 22 Aug 2023 01:33 PM (IST)

হাওড়ার দাশনগরের বালটিকুরি বাজারে অফিস টাইমে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত কমপক্ষে ১০ জন। সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া-ডোমজুড়ের ৬৩ নম্বর রুটের বাস হাওড়া-আমতা রোড ধরে ডোমজুড়ের দিকে যাচ্ছিল। বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার জেরে বালটিকুরি বাজারে সকালে তুমুল যানজট তৈরি হয়