Malaria Update: ডেঙ্গির সঙ্গে দোসর ম্যালেরিয়া, রাজ্যে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা | Bangla News

রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত দু’ মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola