Weather: আজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
ABP Ananda | 25 Apr 2023 11:21 AM (IST)

Weather: আজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর থেকে তৈরি বজ্রগর্ভ মেঘের জন্যেই এই বৃষ্টি। বৈশাখী বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দহনজ্বালা থেকে নিস্তার ক্ষণস্থায়ী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকেই তাপমাত্রা বাড়বে। শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে। তবে শুক্র-শনিবারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে