RG Kar Protest: আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। ABP Ananda Live

উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।

পথে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। নাগরিক সমাজের ডাকে মহামিছিল। ভবানীপুরে প্রতিবাদ-মিছিল। সেন্ট লরেন্স হাইস্কুলের প্রাক্তনীদের মিছিল। ১০টি স্কুলের প্রাক্তনীরা পথে। একাধিক ক্লাবের প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন কলকাতা জুড়ে হল একাধিক মিছিল। উঠল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দেয়, কলকাতার ১০টি স্কুলের প্রাক্তনীরা। বেলতলা গার্লস, মিত্র ইন্সটিটিউশন ভবানীপুর, বালিগঞ্জ গভর্নমেন্ট, আলিপুর মাল্টিপারপাস- সহ ১০ টি স্কুলের প্রাক্তনীরা যোগ দেন এই মিছিলে। ভবানীপুরে, প্রতিবাদ মিছিল বের করেন, সেন্ট জনস ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। মিছিল শেষে এক্সাইড মোড়ে মানববন্ধন করেন স্কুলের প্রাক্তনীরা। এদিন পথে নামেন সেন্ট লরেন্স হাই স্কুলের প্রাক্তনী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা। বালিগঞ্জ ক্য়াম্পাস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে, শেষ হয় হাজরা মোড়ে। প্রতিবাদে সামিল হন সোনারপুরের ৭-৮টা ক্লাবের সদস্য়রা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola