Ambulance syndicate: ফের অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে রোগী মৃত্যুর অভিযোগ
ABP Ananda | 16 May 2023 01:41 PM (IST)

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পর মুর্শিদাবাদের সালার। অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে রোগী মৃত্যুর অভিযোগ। কিডনির সমস্যায় ভুগছিলেন সালারের বাসিন্দা চাঁদতারা বিবি। গতকাল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় রেফার করা হলে, পরিচিত অ্যাম্বুল্যান্স। চালককে ডাকে রোগিণীর পরিবার। অভিযোগ, বাধা দেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। রোগিণীকে নিয়ে বেরনোর চেষ্টা করলে রাস্তা আটকানোর অভিযোগ।
অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর অভিযোগ। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগিণীর মৃত্যুর অভিযোগ। ৩ অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
এখনও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ (Police)। এর আগে ১৪ মে মর্মান্তিক ছবি ধরা পড়ে কালিয়াগঞ্জ। শববাহী গাড়ি না পেয়ে শিশুর মৃতদেহ ব্যাগে নিয়ে ২০০ কিমি পাড়ি দেন বাবা।