Dengue Update: করোনা-উদ্বেগের মাঝেই ফের ডেঙ্গির আতঙ্ক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: করোনা-উদ্বেগের মাঝেই ফের ডেঙ্গির আতঙ্ক। গত বছরের শেষ দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর ভর্তি হন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলা। ডেঙ্গি সংক্রমণ থাকায়, তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল, ৩১ ডিসেম্বর রাতে রোগিণীর মৃত্যু হয়। স্বাস্থ্য দফতরের দাবি, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন। দেগঙ্গার মহিলাকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি স্বাস্থ্য দফতরের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola