Amit Shah: 'এতগুলো সিটে জেতান যাতে মোদিজী বলেন, বাংলার জন্যই প্রধানমন্ত্রী হলাম', বাংলায় এসে বললেন শাহ

'জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে। এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে', মঞ্চ থেকে একেবারে নাম করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত শাহের। কলকাতায় মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয় ভারতমাতা কী জয়, স্বাগতম অমিতজি ধ্বনির মাধ্যমে। মঞ্চে উঠেই তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে  ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে'। দর্শকের প্রতিক্রিয়া শুনে শাহ বললেন, বিজেপির ১৮ জন সাংসদ ও ৭৭ জয় বিধায়ককে জিতিয়েছে বাংলা। এতেই বোঝা যাচ্ছে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola