Amit shah: '১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, ১৩ বারই ব্যর্থ হয়েছেন', রাহুলকে নিশানা শাহের | ABP Ananda LIVE
ABP Ananda | 09 Aug 2023 10:20 PM (IST)

বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বক্তব্য রাখতে উঠে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) খোঁচা অমিত শাহর (Amit Shah)। মহারাষ্ট্রের বিদর্ভের সেই বিধবা কলাবতী বান্দুকারের প্রসঙ্গ তুলে বিঁধলেন রাহুলকে। নাম না করে ওয়েনাড়ের সাংসদকে কটাক্ষ করে তিনি বললেন, "এই হাউসে একজন নেতা আছেন যাকে এখন পর্যন্ত ১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, কিন্তু ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন।"