Amit Shah on Mamata: 'মোদিজীর সমস্ত যোজনাকে নিজের নাম দিচ্ছেন দিদি', আক্রমণ শাহের

২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বারবার বাংলায় আসছেন অমিত শাহ। পালা করে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। তৃতীয় দফা ভোটের প্রচারে আবারও মঙ্গলবার বঙ্গে এলেন তিনি।  এদিন মালদা ও উত্তর দিনাজপুরে জোড়া কর্মসূচি করলেন তিনি। প্রথমে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজারে রোড শো করেন অমিত শা। এরপর তিনি সভা করেন উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে করণদিঘির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক একদিন আগেই করণদিঘিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola