Amit Shah: বিজেপি রাজ্য দফতরের পথে অমিত শাহ
আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে যাচ্ছেন অমিত শাহ। পূর্ব নির্ধারিত কর্মসূচি ভেঙে মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার সিদ্ধান্ত। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করবেন অমিত শাহ। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ। হঠাৎ কেন মুরলীধর সেন লেনে আসছেন অমিত শাহ, শুরু হয়েছে জল্পনা।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bjp *Amit Shah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Bjp Party Office