Amit Shah:লোকসভা ভোটের প্রস্তুতি শুরু বিজেপির, নতুন বছরে বঙ্গে আসছেন অমিত শাহ
২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু বিজেপির। নতুন বছরে বঙ্গে আসছেন অমিত শা। ১৭ জানুয়ারি হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, এই দুই লোকসভা কেন্দ্রে জোড়া সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শা-কে দিয়েই তেইশের শুরুতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করছে বিজেপি। চলতি বছরে বাংলাজুড়ে ৪০টি জনসভা করবেন মোদি-শা-নাড্ডা।