Amit Shah: রাজ্যে আসছেন অমিত শাহ, শিলিগুড়িতে জনসভা ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2022 07:34 AM (IST)

বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ(Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। ৪ মে রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন, BSF’এর অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে মাঠে করবেন জনসভা। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও।