Ananda Khobor : ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ, সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে ফের সিবিআই
সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে ফের সিবিআই। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই। ব্যাঙ্কের পর বেনামি অ্যাকাউন্টের তদন্তে গ্রামে গেল সিবিআই। 'গরুপাচারের কালো টাকা সাদা করতে ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টগুলিকে'। গরুপাচারের কালো টাকা সাদা করতেই ডেমো অ্যাকাউন্ট খোলা হয়, দাবি সিবিআইয়ের।