Ananda Live: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করলেন ইডি’র আধিকারিকরা

মানিক ভট্টাচার্যকে টাকা দেননি, তাই হয়ত চাকরি বাতিল হয়েছে। বাংলা এমন একটা রাজ্য হয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি হয় না। নিয়োগ-মামলায় আজ এমনই কড়া মন্তব্য করল হাইকোর্ট। যোগ দেওয়ার ৪ মাসের মধ্যেই কীভাবে চাকরি বাতিল হয়? নিয়ম না থাকলে কীভাবে নিয়োগ হল? প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

 

গরু পাচারকাণ্ডের বেআইনি কারবারে জড়িত কারা কারা? অভিযোগ উঠছে, রাজনৈতিক নেতা, পুলিশ-প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস অফিসারদের একাংশের আঁতাঁতেই দীর্ঘদিন ধরে চলছিল এই চক্র। গরু পাচার মামলায় সিবিআই সম্প্রতি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, তাতেও উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

 

নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আজ জেলে গিয়ে জেরা করলেন ইডি’র আধিকারিকরা। আরও বেনামি সম্পত্তি রয়েছে কিনা, থাকলেও তা কোথায় ছড়িয়ে আছে? আর কোনও সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ অংশীদারিত্ব আছে কিনা, সূত্রের খবর, এই সব প্রশ্নই করা হয়েছে অর্পিতাকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola