আনন্দ লাইভ: পানিহাটি খুনে ঠিকাদার যোগ, কাউন্সিলর অনুপম দত্ত খুনে গ্রেফতার বাপি পণ্ডিত | Bangla News

ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপো গ্রেফতার। পুরভোটে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী ছিলেন দীপক কান্দু। পুরভোটে কংগ্রেস (Congress) প্রার্থী কাকার কাছেই হারেন দীপক কান্দু। গতকাল থেকে দফায় দফায় জেরার পরে আজ তাকে গ্রেফতার করা হয়।

ঝলদার এই ঘটনা এবং গ্রেফতারি প্রসঙ্গে কংগ্রেস নেতা নেপাল মাহাতো বলেন, "জলজ্যান্ত আসামী এসপি-র চোখের সামনে বসে আছে। তাকে ধরতে এত সময় লাগছে কেন?"

পানিহাটি (Panihati) খুনে সামনে আসছে ঠিকাদার যোগ। কাউন্সিলর অনুপম দত্ত খুনে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে পানিহাটি পুরসভার ঠিকাদার বাপি ওরফে সঞ্জীব পণ্ডিতকে। খুনের ঘটনায় অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের।

দুই বছর পর ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। ২৬ মার্চ থেকে চালু হচ্ছে মৈত্রী, বন্ধন এক্সপ্রেস। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola