Ananda Live: আবাস যোজনায় অনিয়মের খোঁজে গিয়ে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের খোঁজে গিয়ে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভগবানপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে তাঁরা অভিযোগ জানান! কারও কারও মুখে শোনা যায় আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগও। 

 

বাংলা নয়। বন্দে ভারত এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়া হয় বিহারে। এবার CCTV ফুটেজ প্রকাশ করে, জানাল পূর্ব রেলই। cctv ফুটেজে দেখা যাচ্ছে, উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি ও বিহারের ধূলাবাড়ি স্টেশন পেরিয়ে যাওয়ার পর রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন! তাদের ছোড়া পাথরেই ক্ষতিগ্রস্ত হয় C-3 ও C-6 কামরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩জনকে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola