Ananda Live: SSC দুর্নীতিকাণ্ডে এবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল ED
ABP Ananda | 07 Nov 2022 11:02 PM (IST)

সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব, তারা দেখাবে। নিয়োগ দুর্নীতি মামলায়, CBI-এর ওপরেই ভরসা রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন, শুনানির প্রথম পর্বে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে কার্যত সিবিআইয়ের ভর্ত্সনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে অবশ্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপরই আস্থা রাখেন বিচারপতি।
সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তির আগেই, ২৬৮ জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাইলেই ফের স্কুলে যেতে পারবেন ২৬৮ জন শিক্ষক-শিক্ষিকা। আজ নির্দেশিকা জারি করে, জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিকে চিঠি পাঠিয়েছে পর্ষদ।
প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তিনি নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। CBI-এর পর SSC দুর্নীতিকাণ্ডে এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল ED।