✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ananda Live : এবার পার্থ ঘনিষ্ঠের সঙ্গে যোগ মিলল আরও দুটি কোম্পানির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  30 Jul 2022 12:13 AM (IST)
ABP News

ষড়যন্ত্রের শিকার। জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠছে, কার ষড়যন্ত্রের কথা বললেন সদ্য অপসারিত মন্ত্রী? তবে, দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্য যে এখনও অবধি অটুট তা স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।


পার্থ চট্টোপাধ্যায় যখন বিস্ফোরক মন্তব্য করলেন, তখন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে হুলস্থুলকাণ্ড বাধল হাসপাতাল চত্বরে। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রথমে গাড়ি থেকে নামতে চাননি অর্পিতা। ভেঙে পড়েন কান্নায়। রাস্তাতেই বসে পড়েন। শেষে টেনে-হিঁচড়ে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।


তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে অর্পিতার সম্পত্তির পরিমাণ ! এবার পার্থ ঘনিষ্ঠের সঙ্গে যোগ মিলল আরও দুটি কোম্পানির। দুটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে, অর্পিতা মুখোপাধ্যায়ের যোগের হদিশ মিলল। ED সূত্রে খবর, টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে উধাও হওয়া গাড়িগুলিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ananda Live : এবার পার্থ ঘনিষ্ঠের সঙ্গে যোগ মিলল আরও দুটি কোম্পানির

TRENDING VIDEOS

"Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee2 Hour ago

"কীসের উপনির্বাচন? পুরোটাই লুঠ করেছে", বিজেপিকে নিশানা করে বললেন মমতা2 Hour ago

বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'2 Hour ago

প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.