Ananda Mohan College: আনন্দ মোহন কলেজে সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' TMC নেতা!

ABP Ananda LIVE: সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি (TMC)নেতা! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে (Ananda Mohan College) নেতার বিরুদ্ধে ছাত্রদেরই বিক্ষোভ! টাকা ফেরত চেয়ে টিএমসিপি নেতা বিবেক সিংহকে পরের পর চিঠি অধ্যক্ষের। টিএমসিপি নেতার বিরুদ্ধে টাকা ফেরতের কথা বলেও না দেওয়ার অভিযোগ । ফান্ডে আর টাকা না থাকায় বন্ধ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ। '৭দিনের মধ্যে টাকা ফেরত চেয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চিঠি'। 'টাকা ফেরতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন অভিযুক্ত ছাত্র নেতা'। 'ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্র সংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই'। 'তাই ইউনিট প্রেসিডেন্ট হিসেবে বিবেক সিংহের অ্যাকাউন্টে টাকা'। পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী নেতার অ্যাকাউন্টে টাকা, দাবি অধ্যক্ষের। কোনও টাকা আত্মসাৎ করিনি, দাবি অভিযুক্ত টিএমসিপি নেতা বিবেক সিংহের। 'বিভিন্ন কারণে অনুষ্ঠান করা যায়নি, ফেব্রুয়ারিতে হবে'। 'যারা বিক্ষোভ দেখিয়েছে, তারা নয়, আমরাই প্রকৃত টিএমসিপি'। ফান্ডের টাকা গায়েবের অভিযোগ নিয়ে দাবি অভিযুক্ত টিএমসিপি নেতা বিবেক সিংহের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola