Ananda Sakal (2): আটক করার পর কীভাবে অসুস্থ ৪ চাকরিপ্রার্থী? উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  17 Jun 2022 10:00 AM (IST)
ABP News

চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন। ডিওয়াইএফআই-এর অভিযোগ, ওই চার চাকরিপ্রার্থী লালবাজারে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁদের রাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চার চাকরিপ্রার্থীর সঙ্গীদের পুলিশ বা হাসপাতালের তরফে দীর্ঘক্ষণ কিছু জানানো হয়নি। এ নিয়ে বারবার লালবাজারে খোঁজ নিতে যান বাম যুব সংগঠনের সদস্যরা। হাসপাতালে যায় বিজেপিও। অবশেষে আজ ভোরে ময়দান থানা জানায়, ওই চারজনকে SSKM এ চিকিত্‍সা করিয়ে ফের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শহিদ মিনার থেকে ৬৭ জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যেই অসুস্থ হন ৪ জন। তবে আটক করার পর চারজন কীভাবে অসুস্থ হলেন, তাঁদের অসুস্থতা ঠিক কী ধরনের, তা এখনও স্পষ্ট নয়।  


 


ধর্মতলায় সত্তরদিন ধরে চলা SLST চাকরিপ্রার্থীদের অবস্থান গতকালই তুলে দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নোটিস দিয়ে আন্দোলনকারীদের ওই জায়গা খালি করতে বলা হয়। কিন্তু, চাকরিপ্রার্থীরা আন্দোলনে অনড় থাকায়, তাঁদের পাঁজাকোলা করে, টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করে সবাইকে নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক আপে।


 


আজও অগ্নিপথ-বিতর্কের আঁচ রাজ্যে। কাল ভাটপাড়ায় বিক্ষোভের পর আজ ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ। অবরোধে আটকে পড়েছে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে। শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। 


 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ananda Sakal (2): আটক করার পর কীভাবে অসুস্থ ৪ চাকরিপ্রার্থী? উঠছে প্রশ্ন

TRENDING VIDEOS

দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট1 Hour ago

দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!2 Hour ago

"নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী7 Hour ago

আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন