Ananda Sakal (2): সাতসকালে কলকাতায় বেপরোয়া গতির বলি ২ স্কুটার আরোহী
চিকিত্সা বিজ্ঞানে নতুন মোড়! এক ওষুধেই নির্মূল হবে ক্যান্সারের মতো ভয়ঙ্কর মারণ ব্যাধি। বিশেষ একটি ওষুধের ফলাফল দেখে এই দাবি করেছেন মার্কিন গবেষকরা। বিশ্বজুড়ে আশার আলো। তবে আরও গবেষণার প্রয়োজন বলে মত চিকিত্সকদের।
সাতসকালে কলকাতায় বেপরোয়া গতির বলি ২ স্কুটার আরোহী। ভোর সোয়া ৫টা নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার ক্যানাল নর্থ রোডে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে স্কুটার। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়েছিলেন দুই স্কুটার আরোহী। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত চন্দন রজক ও দীপঙ্কর সর্দার সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। দু’জনেরই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
Tags :
Kolkata News ABP Ananda Road Accident ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Sakal এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ