Ananda Sakal (4): বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে পোস্টার লাগানো ঘিরে বিতর্ক

পাঁচলায় গাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। কিন্তু তার আগেও, কলকাতা থেকে ৭৫ লক্ষ টাকা ঝাড়খণ্ডে নিয়ে গেছিলেন সেরাজ্যের দুই কংগ্রেস বিধায়ক। ব্যবসায়ীকে টাকা দেওয়ার নির্দেশ আসত অসম থেকে। চাঞ্চল্যকর দাবি CID সূত্রে। কলকাতার যে হোটেলের পানশালায় ছিলেন তিন বিধায়ক, এবার সামনে এল সেই হোটেলের নতুন CCTV ফুটেজ।

 

হর্স ট্রেডিং অপরাধ। সেই অপরাধ হাতেনাতে ধরেছে বাংলা। সরকার ফেলতে বিধায়ক কেনাবেচা হয়, হাওড়ায় গ্রেফতারির পর তা প্রমাণিত। দিল্লিতে তৃণমূল সাংসদদের বৈঠকে মন্তব্য মমতার। তাঁর হুঁশিয়ারি, মোদি সরকারের বিরুদ্ধে জারি থাকবে আন্দোলন।

 

বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে পোস্টার লাগানো ঘিরে বিতর্ক। নারদ-মামলায় বিরোধী দলনেতার বিতর্কিত ছবি-সমেত পোস্টারে ছয়লাপ সাঁইথিয়া শহর। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও সন্ত্রাসমুক্ত রাজ্যের দাবিতে আজ সাঁইথিয়ায় পদযাত্রা ও সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তার আগে বিরোধী দলনেতার নামে বিতর্কিত পোস্টার পড়ায় নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola