Ananda Sakal (4): সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক'' মন্তব্য মোদির

"এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব। সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। 

 

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ তারই নির্বাচন। এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁর বিরুদ্ধে যশবন্ত সিন্হাকে প্রার্থী করেছে বিরোধী দলগুলি। সামগ্রিক পরিস্থিতির বিচারে বিরোধীরা ব্যাকফুটে। তবে শেষপর্যন্ত কী হবে, তা জানা যাবে আগামী ২১ জুলাই।

 

রাষ্ট্রপতি নির্বাচনের আগে হোটেলবন্দি ছিলেন বিজেপি বিধায়করা। সকালে হোটেল থেকে বাসে তাঁরা রওনা দিলেন বিধানসভায়। হোটেলের বাইরে সকাল থেকেই ছিল রীতিমতো উত্সবের চেহারা। রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মু।আদিবাসীদের সম্মান জানাতে এদিন ভোট দিতে যাওয়ার সময় পাঞ্জি পোশাকে সাজলেন বিজেপি বিধায়কদের একাংশ। মূলত আদিবাসী এলাকার বিধায়কদেরই দেখা গেল এই পোশাকে।   রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হয়েছেন মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। গতকাল এই হোটেলেই বিজেপি বিধায়কদের জন্য মক পোলের ব্যবস্থা করা হয়। বিধায়কদের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola