Ananda Sakal: নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন অনুব্রত, আজ থেকেই জেরা

হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে আসে কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে  দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে।

সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে অনুব্রতর জেরা। তাঁকে লক আপে রাখা হয়নি, রাখা হয়েছে ১৫ তলায় ডিউটি অফিসারের রুমে। একই ফ্লোরে রয়েছেন স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। সিবিআই সূত্রে খবর, আজ অনুব্রতর আইনজীবীকে ৩০ মিনিট থাকতে দেওয়া হবে তাঁর সঙ্গে। ইতিমধ্যেই অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে কমান্ড হাসপাতালে। সিবিআই প্রয়োজন মনে করলে, আজই কমান্ড হাসপাতালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে।     

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola