Ananda Sakal: বেলুড়ে প্লাস্টিকের কাঁচামালের কারখানায় ভয়াবহ আগুন
ABP Ananda | 30 Nov 2022 01:17 PM (IST)

বেলুড়ে প্লাস্টিকের কাঁচামালের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। সকাল ৭টা নাগাদ বেলুড় রোডের ওই কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামাল মজুত থাকায় মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। আশপাশে একাধিক কারখানা থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় বেরিয়ে আসেন শ্রমিকরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।