Sandeshkhali Chaos: সন্দেশখালির বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলায় ধাক্কা রাজ্য পুলিশের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সন্দেশখালির বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলায় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন মাম্পি দাস। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে কেন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির।
মাম্পির জামিন, ধাক্কা রাজ্যের সন্দেশখালিতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা  খেল রাজ্য পুলিশ। ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রীর জামিন হল। এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 'বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে'বলে নির্দেশ আদালতের। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, 'আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ'। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।এ আগে জেলবন্দি সন্দেশখালির বিজেপি (BJP ) নেত্রীকে আটকে রাখা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ । আদালতের পর্যবেক্ষণ ছিল, 'সন্দেশখালির ( Sandeshkhali ) বিজেপি নেত্রী মাম্পি দাসকে এখনই জেল থেকে ছেড়ে দেওয়া উচিত'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola