Ananda Sokal (Part 4): বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তমলুকে তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তমলুকে তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু। ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডলের দাবি, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গতকাল তমলুক টোল প্লাজার কাছে বিজেপির অবরোধ চলাকালীন আক্রান্ত হন রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তারক জানা। রাস্তায় ফেলে মারা হয় কিল, চড়, ঘুসি। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। তাঁকে দেখতে রাতে হাসপাতালে যান দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মানস ভুঁইয়া ও তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র।
Tags :
Mamata Banerjee Nabanna Bangla News Subhendu Adhikary Ananda Sokal Bengali News TMC BJP ABP Ananda News Update ABP Live