Anandapur News: আনন্দপুরের রেস্তোরাঁয় বেনজির দুষ্কৃতী তাণ্ডব, গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE

আনন্দপুরের রেস্তোরাঁয় তাণ্ডব, গ্রেফতার আরও ১। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল ওরফে টাইগার। আগেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত-সহ ৩। আনন্দপুরের রেস্তোরাঁয় তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে ৪। আনন্দপুরের রেস্তোরাঁয় ৩০-৪০ জন হামলা চালায়। আনন্দপুরকাণ্ডে এখনও অধরা বাকি অভিযুক্তরা। 

প্রকাশ্যে এল আনন্দপুর থানা এলাকায় প্রোমোটারকে কুপিয়ে খুনের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। ঘটনার পর ৫ দিন কেটে গেলেও এখনও অধরা ২ দুষ্কৃতী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। 

বেহালার পর্ণশ্রীতে উচ্ছেদ অভিযানে, পুরসভার অ্য়াসিস্ট্য়ান্ট ডিরেক্টরকে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনাতেই, গ্রেফতারির ১৯ ঘণ্টার মধ্য়ে জামিন পেলেন, অভিযুক্ত তৃণমূল কর্মী। বুধবার, আদালতে পুলিশ পুরসভার আক্রান্ত অফিসারের সরকারি পরিচয়পত্র দেখাতে না পারায় জামিন পেলেন তৃণমূল কর্মী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola