Satyajit Roy: এবার বই আকারে প্রকাশিত হল অনীক দত্ত পরিচালিত অপরাজিতর চিত্রনাট্য | ABP Ananda LIVE
ABP Ananda | 03 May 2024 08:57 AM (IST)

ABP Ananda LIVE: এবার বই আকারে প্রকাশিত হল অনীক দত্ত পরিচালিত অপরাজিতর চিত্রনাট্য। বইয়ের নাম 'চিত্রনাট্য ও অন্যান্য'। ২০২২ সালের ১৩ মে বড়পর্দায় মুক্তি পায় অপরাজিত। সত্যজিৎ রায়ের জীবন ও তাঁর কর্মক্ষেত্রে ওঠাপড়ার নানা অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলেন পরিচালক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। পরিচালক সত্যজিৎ রায়ের ১০৩তম জন্মবার্ষিকীতে তাঁর বাসভবনে বইটি উন্মোচন করা হল। বইটির সম্পাদনা করেছেন পরিচালক সন্দীপ রায়।