Anish Khan Death: একমাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করুন, SIT-কে নির্দেশ হাইকোর্টের | Bangla News

একমাসের মধ্যে সিটকে (SIT) আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর পাশাপাশি, বাইরের কারও দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।এক সপ্তাহের মধ্যে দিতে হবে ফরেন্সিক রিপোর্ট।স্বচ্ছতার সঙ্গে এবং কোনওভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে হবে পুলিশকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না, আনিস মৃত্যু-তদন্তে সিটকে নির্দেশ হাইকোর্টের। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola