Anish Khan Death: সিটেই আস্থা, জেলা জজের পর্যবেক্ষণে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2022 05:40 PM (IST)

আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ। সিটেই আস্থা হাইকোর্টের। ‘ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। তারপর পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। হায়দরাবাদে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে হবে আনিসের ফোন। ফোনের তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের’, নির্দেশ হাইকোর্টের। জেলা জজের প্রতিনিধির উপস্থিতিতে ধৃতদের টি আই প্যারেডের নির্দেশ ২ সপ্তাহের মধ্যে সিটকে (SIT) রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।