Anish Khan: গত ১৮ ফেব্রুয়ারি আনিসের বাড়িতে কী দেখেছিলেন পুলিশ কর্মীরা? প্রশ্ন বিচারপতির ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2022 09:35 AM (IST)

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে পুলিশ কর্মীরা কী দেখেছিলেন? তার উল্লেখ নেই কেন রিপোর্টে? প্রশ্ন বিচারপতির। ৩০৪-এর এ ধারায় মামলা কেন প্রযোজ্য হবে, সে প্রশ্নও তুলেছে হাইকোর্ট। বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা।