Anish Khan Death: আজই দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের সম্ভাবনা।Bangla News

আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। আজই ময়নাতদন্তের সম্ভাবনা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে। গতকাল আনিসের বাড়িতে যান সিটের সদস্যরা। ছাত্রনেতা আনিস খানের মোবাইল ফোন চেয়ে নোটিস দেওয়া হয়। তবে ফোন দিতে অস্বীকার করে পরিবার। সিবিআই বা আদালত চাইলে ফোন দেওয়া হবে বলে তারা জানায়। আনিস মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার এক এএসআই, এক কনস্টেবল ও হোমগার্ডকে সাসপেন্ডের সিদ্ধান্তে খুশি নয় আনিসের পরিবার। ভরসা নেই রাজ্য পুলিশের ওপর, তাঁরা চান সিবিআই তদন্ত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola