Anish Khan Murder Case: দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, মন্তব্য অসিত মিত্র, শ্যামাশ্রী দাসের। Bangla News

আজ SIT এর সদস্যরা আনিস খানের (Anish Khan) দেহ ময়নাতদন্তের জন্য তুলতে এলে ধুন্ধুমার বাঁধে। সেই পরিস্থিতির মধ্যেই সিপিআই-এর (CPI) সদস্যরা আনিসের বাড়িতে যান এবং তাঁর বাবার সঙ্গে কথা বলেন। তাঁদের বক্তব্য, 'কেন হঠাৎ রাতের বেলা বিডিও যান দেহ তুলতে? পরিবারের লিখিত আবেদন ছিল, সোমবার আদালতের সামনে দেহ ময়নাতদন্ত করার জন্য। তাহলে কেন রাতের অন্ধকারে এলেন পুলিশ ও SIT সদস্যরা?'

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলার ব্যাপারে আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তদন্তকারী দলের, জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং সিপিআই নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য শ্যামাশ্রী দাস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola