Anish murder case: ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে আনিসের বাড়িতে পুলিশ, সংগ্রহ করা হল নমুনা। Bangla News
abp ananda | 20 Feb 2022 03:47 PM (IST)

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ল পুলিশ। পরে ফের ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে আনিসের বাড়িতে যায় পুলিশ। সংগ্রহ করা হয় নমুনা। দেড়দিন পেরিয়ে গেলেও আনিসের মৃত্যু নিয়ে এখনও রহস্য। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে।