Darjeeling News: ৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল, দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। Bangla News

৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল। দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। তৃণমূলের সমর্থনে বোর্ড দখলের পথে বিজিপিএম।দার্জিলিং পুরসভায় আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি। অনুপস্থিত থাকলেন হামরো পার্টির ১২ ও গুরুঙ্গের মোর্চার ৩ কাউন্সিলর। আস্থা ভোটে উপস্থিত অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলররা। যোগ দিলেন তৃণমূলের ২ কাউন্সিলরও। গত পুরভোটে দার্জিলিঙের ৩২টির মধ্যে ১৮টিতে জয় পায় হামরো পার্টি
৯টি আসনে জেতে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৯ মাসের মধ্যেই হামরোর ৬ কাউন্সিলর যোগ দেন অনীতের দলে। চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে নোটিস দেন প্রজাতান্ত্রিক মোর্চার ৬ কাউন্সিলর। তার প্রেক্ষিতেই আজ দার্জিলিং পুরসভায় আস্থা ভোট হয়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola