Ankita Adhikari: নিজেকে শিক্ষক পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা: মামলাকারীর আইনজীবী।Bangla News

পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে। 

এই মুহূর্তে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৮ থেকে এখন প‌র্যন্ত প্রায় ৪১ মাসের বেতন দুটি কিস্তিতে আগামী ৭ই জুন ও ৭ই জুলাই আদালতের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে।  আদালত নতুন কোনও নির্দেশ না দেওয়া প‌র্যন্ত ওই স্কুল চত্বরে অঙ্কিতা বা তাঁর কোনও অনুগামী ‌যেতে পারবেন না। এমনকি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয়ও দিতে পারবে না অঙ্কিতা। জানালেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola