Nusrat Jahan : ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুসরতকে জিজ্ঞাসাবাদ ইডির, তলব করা হয়েছে আরও এক টলি অভিনেত্রীকে
ABP Ananda | 13 Sep 2023 07:04 AM (IST)

ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে (Nusrat Jahan) জিজ্ঞাসাবাদ ইডির (ED)। প্রায় ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার যা বলার বলে দিয়েছি। সব প্রশ্নের উত্তর দিয়েছি।' পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় দেখা যায় তাঁর হাতে ফাইল রয়েছে। বেরোনোর সময় অবশ্য সেই ফাইল দেখা যায়নি। এই মামলায় তলব করা হয়েছে, টলিউডের আরেক অভিনেত্রী রূপলেখা মিত্রকে