Dengue Death: কলকাতায় আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। Baangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Sep 2022 10:07 AM (IST)

কলকাতায় আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃত ব্যক্তি বাঁশদ্রোণীর বিধানপল্লির বাসিন্দা। যদিও কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁর মৃত্যু হয় বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। এনিয়ে রাজ্যে ১৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।