Dengue Death: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, এবার ভাটপাড়ায়
ABP Ananda | 27 Nov 2022 05:28 PM (IST)

ডেঙ্গুতে মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের আবির সাহার( ১৯) জ্বর নিয়ে দুদিন আগে ভর্তি হয় এন আর এস হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় এলাকার শোকের ছায়া পরিবারের লোকের অভিযোগ দশ নম্বর ওয়ার্ডে সব সময় অপরিষ্কার থাকে যখন কেউ অসুস্থ হয় তখনই শুধুমাত্র ব্লিচিং মশার ওষুধ ছড়ানো হয়। এর আগে কোন ব্যবস্থা নেওয়া হয় না পৌরসভার তরফ থেকে শুধু ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন। ১৯ তারিখ জ্বর নিয়ে আবিরকে ভর্তি করা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে তাকে পাঠানো হয় এনআরএস মেডিকেল কলেজ সেখানেই তার মৃত্যু হয়।