West Bengal BJP: রাজ্য বিজেপির দফতরের বাইরে ফের দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ! | ABP Ananda LIVE
ABP Ananda | 13 Oct 2023 07:31 AM (IST)

সল্টলেকের পরে মুরলীধর সেন লেন। রাজ্য বিজেপির দফতরের বাইরে ফের দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ! যে ছবি দেখা গিয়েছিল অতীতেও! পরিস্থিতি এতটাই গুরুতর যে, এদিন সল্টলেকের দফতরে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সাংগঠনিক বৈঠক সারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল।