Bhatpara: ভাটপাড়ায় ফের বোমাবাজি, অ্যাপ নির্ভর বাইকের চালকের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2021 08:19 PM (IST)

ভাটপাড়ায় ফের বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন একজন অ্যাপ নির্ভর বাইকের চালক। নিহতকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ অর্জুন সিংহ। শাসক দলের পাল্টা অভিযোগ, এলাকা দখল নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন অ্যাপ নির্ভর বাইকের চালক। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।