Bankura: বাঁকুড়ার তৃণমূলের পার্টি অফিসের তালা ভাঙাকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Bankura: বাঁকুড়ার (Bankura) সিমলাপালের মাচাতোড়ায় তৃণমূলের পার্টি অফিসের (TMC Party Office) তালা ভাঙাকে কেন্দ্র করে ফের একবার গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। পার্টি অফিসে ঢুকতেই দলের ব্লক সভাপতিকে (Block Precident) ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। খবর পেয়ে পুলিশ (Police) গিয়ে শাসক-নেতাকে উদ্ধার করে। মাসখানেক আগে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মাচাতোড়ার এই পার্টি অফিস ভাঙচুর করে তালা লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা।