ISF Arrest: পাকড়াও আরও এক ISF নেতা
ধর্মতলাকাণ্ডে (dharmatala) ভাঙড়ের মাজেরআইট এলাকা থেকে আরও এক ISF নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গত ২১ জানুয়ারি, ISF কর্মীদের সঙ্গে পুলিশের (Police) খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। সেই ঘটনায় গতকাল ভাঙড়ের (Bhangar) কাশীপুর থানার সহযোগিতায় মাঝেরআইট এলাকা থেকে ISF নেতাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। ধৃত আসাদুল মোল্লা ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি। এর আগে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nausaad Siddique) -সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।