Sandeshkhali Arrest: সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার আরও এক আইএসএফ নেত্রী, আজ তোলা হবে বসিরহাট আদালতে
আয়েশা বিবির পর এবার জুবি সাহা। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার হলেন আরও এক আইএসএফ নেত্রী। ভোর রাতে নিউটাউনের একটি আবাসন থেকে আইএসএফের রাজ্য় কমিটির সদস্য় জুবি সাহা গ্রেফতার। জুবি সাহাকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। অশান্তি পাকানো সহ একাধিক ধারায় আইএসএফ নেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁকে বসিরহাট আদালতে তোলা হবে। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় এর আগে আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে জামিন পান আইএসএফ নেত্রী আয়েশা বিবি
Tags :
Bangla News Sandeshkhali ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS ISF Leader Arrest