Arrest: ঝাড়গ্রাম থেকে পাকড়াও ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত মাহাতো
ABP Ananda | 29 May 2023 01:15 PM (IST)

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আরও এক কুড়মি নেতা গ্রেফতার (Arrest)। ঝাড়গ্রাম থেকে পাকড়াও ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত মাহাতো। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৯। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি (CID) তদন্তের নির্দেশ। ঝাড়গ্রাম থানায় পৌঁছেছে সিআইডি টিম। সিআইডি-কে এফআইআরের নথি হস্তান্তর ঝাড়গ্রাম পুলিশের। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছাড়াও আরও দুটি এফআইআর দায়ের। অভিযোগ করেছেন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িচালক এবং এক তৃণমূল (TMC) নেতা।