Ispat Express: ফের দূরপাল্লার ট্রেনে বিপত্তি! বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী আপ ইস্পাত এক্সপ্রেস
ABP Ananda | 09 Jan 2023 06:52 AM (IST)

ফের দূরপাল্লার ট্রেনে বিপত্তি! বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী আপ ইস্পাত এক্সপ্রেস। কাপলিং খুলে চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে গেল ইঞ্জিন ও ৩টি কামরা। গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা। কীভাবে এই ঘটনা ঘটল, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানাল রেল।